Logo

নীরবতা ভেঙে বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, চমৎকার বললেন ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল, ২০২৬, ১৪:০০
নীরবতা ভেঙে বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, চমৎকার বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দুই প্রতিবেশী দেশ ইসরায়েল ও লেবাননের মধ্যে দীর্ঘদিনের নীরবতা ভাঙতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, দুই দেশের নেতারা আগামীকাল সরাসরি কথা বলবেন। এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে কিছুটা স্বস্তির পরিবেশ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

গতকাল বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা করা হচ্ছে। অনেক দিন, প্রায় ৩৪ বছর পর দুই নেতার মধ্যে নীরবতা ভাঙছে। আগামীকাল তারা কথা বলবেন। চমৎকার!”

ট্রুথ সোশ্যাল পোস্টে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। কোথায় এই বৈঠক হচ্ছে এবং কারা এই বৈঠকে প্রতিনিধিত্ব করছেন— সেসব তথ্যও নেই পোস্টে।

বিজ্ঞাপন

“ইসরায়েল ও লেবাননের মধ্যে কিছুটা স্বস্তির অবকাশ তৈরির চেষ্টা করা হচ্ছে। দুই নেতার মধ্যে অনেক দিন, প্রায় ৩৪ বছর, কথা হয়নি। আগামীকাল তা হবে। চমৎকার!” বুধবার রাতে ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা বলেন।

এর আগে গত ১৪ এপ্রিল ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তরাষ্ট্রের ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েশিয়েল লাইটার এবং লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকের পর দুই দেশ সরাসরি আলোচনা শুরু করার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

তবে বৈঠকে কী ধরনের আলোচনা হয়েছে এবং তার ফলাফল কী দাঁড়িয়েছে— তা এখনও স্পষ্ট নয়। ওয়াশিংটনের সেই বৈঠকের পরও লেবাননে ইসরায়েলের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ইসরায়েল ও লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা এ প্রসঙ্গে মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের কোনো বৈঠকের তথ্য তাদের কাছে নেই।

সূত্র : সিএনএন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD