পাঁচ বছরে দারিদ্র্যমুক্ত হয়েছে ভারতের সাড়ে ১৩ কোটি মানুষ

২০১৯-২০২১ সালে ২০১৫ সালের তুলনায় দারিদ্র্য কমেছে ৯.৮৯ শতাংশ।
বিজ্ঞাপন
২০২১ সাল পর্যন্ত ৫ বছরে ভারতের বিভিন্ন রাজ্যে সাড়ে ১৩ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সরকারি থিংক ট্যাংক নীতি আয়োগ। স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাপনের অবস্থার ওপর ভিত্তি করে এই পরিসংখ্যান তৈরি করেছে সংস্থাটি।
সোমবার (১৭ জুলাই) প্রকাশিত রিপোর্টে সংস্থাটি জানায়, ২০১৯-২০২১ সালে ২০১৫ সালের তুলনায় দারিদ্র্য কমেছে ৯.৮৯ শতাংশ। ২৪.৮৫ শতাংশ থেকে কমে বর্তমানে ভারতের দারিদ্র্য সংখ্যা ১৪.৯৬ শতাংশ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নীতি আয়োগের মতে ভারতের গ্রামাঞ্চলে রেকর্ড পরিমাণে কমছে দারিদ্র্য। শহরাঞ্চলেও কমছে এই সংখ্যা।
আরও পড়ুন: প্রেমের টানে সংসদ ছাড়লেন এমপি-স্পিকার
বিজ্ঞাপন
সংস্থাটির ভাইস চেয়ারম্যান সুমন বেরি জানান, ২০১৫-১৬ থেকে ২০১৯-২১ সালের ব্যবধান বিবেচনায় দারিদ্র্যমুক্ত হয়েছে সাড়ে ১৩ কোটি মানুষ। সূত্র: এনডিটিভি
বিজ্ঞাপন
জেবি/এসবি








