সৌদি আরব আরও আটটি দেশের নাগরিকদের ই-ভিসা দেবে

সোমবার (৭ আগস্ট) সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের সূত্রে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।
বিজ্ঞাপন
আরও আটটি দেশের নাগরিকদের ই-ভিসা দেবে সৌদি আরব বলে এ ঘোষণা দিয়েছে দেশটি। রবিবার (৬ আগস্ট) এ ঘোষণা দেওয়া হয়।
দেশ ৮টি হলো- কিরগিজস্তান, মালদ্বীপ, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, আলবেনিয়া, আজারবাইজান, জর্জিয়া এবং উজবেকিস্তান।
বিজ্ঞাপন
সোমবার (৭ আগস্ট) সৌদি আরবের পর্যটন মন্ত্রণালয়ের সূত্রে এ খবর প্রকাশ করেছে আরব নিউজ।
বিজ্ঞাপন
এই দেশগুলোর নাগরিকেরা অনলাইনের মাধ্যমে কিংবা দেশটির যেকোনো বন্দরে পৌঁছার পর এ ধরনের ভিজিটর ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ ভিসার আওতায় মধ্যপ্রাচ্যের দেশটি ঘুরে দেখার পাশাপাশি তারা ওমরাহ করতে পারবেন, আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করতে এমনকি ব্যবসায়িক কাজেও অংশ নিতে পারবেন।
বিজ্ঞাপন
দেশটির পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব বলেছেন, “নতুন আটটি দেশে ই-ভিসা সম্প্রসারিত করার মাধ্যমে সৌদি আরব বিশ্বের জন্য তার দরজা খুলে দেওয়ার পথে এবং এখানে আসা দর্শনার্থীদের ভ্রমণ সহজ করায় আরও একটি ধাপ এগিয়ে গেল।”
বিজ্ঞাপন
উল্লেখ্য, নতুন আটটি নিয়ে সৌদি আরবের ই-ভিসা পাওয়া দেশের সংখ্যা দাঁড়াল ৫৮টি।
জেবি/এসবি








