Logo

১১০ বছর বয়সে স্কুলে ভর্তি, বৃদ্ধা মাকে প্রতিদিন নিয়ে যান ছেলে

profile picture
জনবাণী ডেস্ক
৮ আগস্ট, ২০২৩, ০৬:৩১
১১০ বছর বয়সে স্কুলে  ভর্তি,  বৃদ্ধা মাকে প্রতিদিন নিয়ে যান ছেলে
ছবি: সংগৃহীত

পড়াশোনা শেখা তার জীবনকে বদলে দিয়েছে এবং তিনি পাঠগুলো উপভোগ করছেন।

বিজ্ঞাপন

১১০ বছর বয়সী সৌদি আরবের এক নারীর নাম নাওদা আল-কাহতানি। তার চার সন্তান রয়েছে। তার সবচেয়ে বড় সন্তানের বয়স ৮০ বছর এবং সবচেয়ে ছোট সন্তানের বয়স ৫০ বছর।স্কুলে ভর্তি হয়েছেন তিনি। 

তিনি দেশটির দক্ষিণ-পশ্চিমে উমওয়াহ গভর্নরেটের আল-রাহওয়া সেন্টারের সহায়তায় স্কুলে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

কয়েক সপ্তাহ আগে নিরক্ষরতা দূরীকরণ কর্মসূচিতে যোগদানের পর তিনি স্কুলে ভর্তি হন। তার সাথে আরও ৫০ জন ভর্তি হয়েছেন। স্কুলটিতে সব বয়সের শিক্ষার্থীকে বর্ণমালার মৌলিক বিষয় এবং কোরআনের কিছু আয়াত শেখানো হয়।

বিজ্ঞাপন

আল-কাহতানি জানান, পড়াশোনা শেখা তার জীবনকে বদলে দিয়েছে এবং তিনি পাঠগুলো উপভোগ করছেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, “পড়াশোনায় ফিরে আসার কথা চিন্তা করা একটি কঠিন বিষয় ছিল বিশেষ করে যখন আমার বয়স ১০০ বছরের বেশি। আরও আগে এই সুযোগ না পাওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।”

বিজ্ঞাপন

তার ছেলে মোহাম্মদ জানান, “তিনি প্রতিদিন সকালে তার মাকে স্কুলে নিয়ে যান এবং ক্লাস শেষে তার জন্য অপেক্ষা করেন। তিনি খুশি এবং গর্বিত যে তার মা প্রতিদিন নতুন কিছু শিখছেন।” সূত্র : আরব নিউজ

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD