Logo

পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে নিহত ৪

profile picture
জনবাণী ডেস্ক
২৩ আগস্ট, ২০২৩, ২১:০৭
পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে নিহত ৪
ছবি: সংগৃহীত

পাওয়া খবরে জানা যায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ৪ জনের

বিজ্ঞাপন

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় সন্ধ্যা পর্যন্ত পাওয়া খবরে জানা যায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ৪ জনের। 

মঙ্গলবার (২২ আগস্ট ) দুপুর থেকে জেলা জুড়ে শুরু হয়েছে বজ্রবিদ‍্যুৎ সহ বৃষ্টি। বজ্রপাতে জেলার বিভিন্ন প্রান্তে ৪ জনের মৃত্যু হয়। পড়বেতা ২ নম্বর ব্লকের ১০ নম্বর জোগার ডাঙ্গা অঞ্চলে মাঠে কাজ করার সময় আচমকা বজ্রাঘাতে মৃত্যু হয় ২ জনের। 

বিজ্ঞাপন

বিমল মান্ডি (৩৭) জংলাবাদী এলাকার বাসিন্দা। মৃত আরেকজন গৌতম নন্দী (৩৮) বাড়ি সীতারামপুরে। 

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকাল ৩ টায় মাঠে ধান রোপণের কাজ চলছিল। সেই সময় বজ্রাঘাতে মৃত্যু হয় এই ২ জনের। অপরদিকে, খড়গপুরে ২নং ব্লকের লাছমাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বজ্রপাতে মৃত্যু হয়েছে ২ জনের। আহত ৩ জন। 

মৃতরা হলেন মমতা সাই এবং বরুণ দলুই। ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD