Logo

ভারতের গুয়াহাটি মহানগর কৃত্রিম বন‍্যায় ভাসছে

profile picture
জনবাণী ডেস্ক
৭ অক্টোবর, ২০২৩, ২১:১৬
ভারতের গুয়াহাটি মহানগর কৃত্রিম বন‍্যায় ভাসছে
ছবি: সংগৃহীত

রাতভর ভারী বর্ষণে গুয়াহাটির বৃষ্টিপ্রবণ এলাকায় আবারও কৃত্রিম বন‍্যার সৃষ্টি হয়েছে। বন‍্যার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।

বিজ্ঞাপন

কৃত্রিম বন‍্যায় ভাসছে আসামের গুয়াহাটি মহানগর। ঘর থেকে বের হওয়া মুশকিল হয়ে উঠেছে মানুষের। 

চারদিকে শুধু বৃষ্টির জমা জল। রাতভর ভারী বর্ষণে গুয়াহাটির বৃষ্টিপ্রবণ এলাকায় আবারও কৃত্রিম বন‍্যার সৃষ্টি হয়েছে। বন‍্যার কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। 

বিজ্ঞাপন

নগরীর অনিলনগর,নবীননগর ও চানর্মরি এলাকা প্লাবিত হয়েছে। ভিআইপি সড়ক, পাথরকুয়ারি ও বড়বাড়িতে ও বন‍্যা দেখা দিয়েছে। আরজি বরুয়া রোডে প্রচুর জল জমে আছে।

বিজ্ঞাপন

জুরোড প্রায় বাধাগ্রস্ত যাতায়াতে এককথায় জলবন্দি হয়ে পড়েছেন গুয়াহাটি নগরবাসী।

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD