Logo

নোবেল বিজয়ী অমর্ত্য সেনের মৃত্যুর খবর সঠিক নয়

profile picture
জনবাণী ডেস্ক
১১ অক্টোবর, ২০২৩, ০৪:৪১
নোবেল বিজয়ী অমর্ত্য সেনের মৃত্যুর খবর সঠিক নয়
ছবি: সংগৃহীত

মিডিয়ায় আমার বাবার মৃত্যু নিয়ে যে খবর প্রকাশ করা হয়েছে তা সত্য নয়

বিজ্ঞাপন

বিভিন্ন গণমাধ্যমে নোবেল বিজয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন মারা গেছেন বলে যে খবর প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছেন তার মেয়ে নন্দনা দেব সেন। 

মঙ্গলবার (১০ অক্টোবর) তিনি বলেন, মিডিয়ায় আমার বাবার মৃত্যু নিয়ে যে খবর প্রকাশ করা হয়েছে তা সত্য নয়। তিনি মারা যাননি। বেঁচে আছেন। 

বিজ্ঞাপন

একাধিক ভারতীয় গণমাধ্যমে নোবেলজয়ী মার্কিন ইতিহাসবিদ ক্লউডিয়া গোলডিন টুইটের (এক্স) বরাত দিয়ে অমর্ত্য সেনের মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়। পরে মেয়ে নন্দনা তা নাকচ করেছেন বলে জানিয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

বিজ্ঞাপন

নন্দনা সেন সংবাদমাধ্যম আনন্দবাজারকে বলেন, “আমি অনুরোধ করছি, এ সব গুজব ছড়ানো বন্ধ রাখুন। বাবা ভাল আছেন। সুস্থ আছেন। আমি কাল (সোমবার) রাত পর্যন্ত তার সঙ্গেই ছিলাম।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD