গাজায় নিহত বেড়ে সাড়ে ৩ হাজার

নিহদের মধ্যে দুই তৃতীয়াংশই শিশু। বাকিদের বেশিরভাগই নারী।
বিজ্ঞাপন
চলমান ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪৭৮ জনে। এ ছাড়া ফিলিস্তিনের পশ্চিম তীরে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, অবরুদ্ধ উপকূলীয় ফিলিস্তিনি ভূখণ্ডে আহত হয়েছে ১২ হাজারের বেশি মানুষ। পশ্চিম তীরে আহতের সংখ্যা ১৩ শতাধিক।
বিজ্ঞাপন
এদিকে, অবরুদ্ধ গাজায় খাবার পানিও শেষ হয়ে গেছে। সেখানে মানবিক সংকট চরমে পৌঁছেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ।
আরও পড়ুন: গাজার শরণার্থীদের আশ্রয় দেবে স্কটল্যান্ড
বিজ্ঞাপন
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, নিহদের মধ্যে দুই তৃতীয়াংশই শিশু। বাকিদের বেশিরভাগই নারী। আল জাজিরার খবরে বলা হয়েছে, গাজায় নিহতদের মধ্যে এক হাজারের বেশি শিশু রয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা এক সংবাদ সম্মেলনে “চলমান ইসরায়েলি আগ্রাসনের গুরুতর পরিণতির” ওপর জোর দেন। আল-কেদরা জোর দিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীর সংঘটিত গণহত্যার ধারাবাহিকতা জাতিগত নির্মূলের মতো কাজ এবং এটি ফিলিস্তিনি অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ।
বিজ্ঞাপন
জেবি/এসবি








