Logo

অবশেষে গাজায় ঢুকল ত্রাণবাহী ট্রাক

profile picture
জনবাণী ডেস্ক
২২ অক্টোবর, ২০২৩, ২৪:৪৯
অবশেষে গাজায় ঢুকল ত্রাণবাহী ট্রাক
ছবি: সংগৃহীত

আমরা ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রীবাহী প্রথম ট্রাকটিকে গাজায় প্রবেশ করতে দেখেছি।

বিজ্ঞাপন

টানা দু’সপ্তাহ ধরে অবরোধ গাজা। অবশেষে  রাফাহ ক্রসিং দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রবেশ করেছে ত্রাণ পণ্যবাহী ট্রাক। বিষয়টি ন নিশ্চিত করেছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

রাফাহ ক্রসিং থেকে আল-জাজিরার প্রতিনিধি তার নিউজ স্টেশনকে  জানায়, “আমরা ক্রসিং দিয়ে ত্রাণ সামগ্রীবাহী প্রথম ট্রাকটিকে গাজায় প্রবেশ করতে দেখেছি।”

বিজ্ঞাপন

এদিকে, আন্তর্জাতিক মানবিক সহায়তা ও সেবামূলক প্রতিষ্ঠান রেড ক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটির মিসর শাখার বরাত দিয়ে একই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপিও।

বিজ্ঞাপন

গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের জনসংযোগ বিভাগ থেকে দেয়া এক বার্তায় এ প্রসঙ্গে বলা হয়েছে, “আজ রাফাহ ক্রসিং দিয়ে ত্রাণ পণ্যবাহী ২০টি ট্রাক প্রবেশের কথা রয়েছে। এসব ট্রাকে ওষুধ, চিকিৎসাসামগ্রী ও সীমিত পরিমাণে ক্যানজাত খাবার রয়েছে।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD