Logo

যুক্তরাষ্ট্রে তীব্র শীত ও তুষারপাতে নিহত বেড়ে ৮৩

profile picture
জনবাণী ডেস্ক
২২ জানুয়ারি, ২০২৪, ০৬:০১
যুক্তরাষ্ট্রে তীব্র শীত ও তুষারপাতে নিহত বেড়ে ৮৩
ছবি: সংগৃহীত

রাস্তায় চলমান একটি গাড়িতে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়িটির ৩ আরোহী মারা গেছেন।

বিজ্ঞাপন

স্মরণকালের তীব্র শীত ও তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। এতে নিহতেদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ জনে। খবর সিবিএসের।

সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়, আবহাওয়ার কারণে টেনেসিতে  ১৯ জনের মৃত্যু হয়, ওরেগনে ১৬ এবং রাস্তায় চলমান একটি গাড়িতে ঝুলে পড়া বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়িটির ৩ আরোহী মারা গেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া নিউইয়র্ক, উইসকনসিন, ইলিনয়, কানসাস, নিউ হ্যাম্পশায়ার এবং ওয়াশিংটনসহ আরও কয়েকটি অঙ্গরাজ্য থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রে এমন আবহাওয়া থাকার ফলে ঘটেছে দুর্ঘটনা, বিঘ্নিত হচ্ছে প্লেন চলাচল, বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল। টানা তুষারপাত ও ঘন বরফের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD