Logo

‘গাজায় ৬ লাখেরও বেশি শিশু ৮ মাস ধরে স্কুলে যেতে পারছে না’

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুন, ২০২৪, ২১:২৯
‘গাজায় ৬ লাখেরও বেশি শিশু ৮ মাস ধরে স্কুলে যেতে পারছে না’
ছবি: সংগৃহীত

যুদ্ধ শুরুর আগে এই শিশুদের মধ্যে তিন লাখ ইউএনআরডিব্লিউএ পরিচালিত স্কুলগুলোতে পড়ালেখা করত।

বিজ্ঞাপন

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউ জানিয়েছে, গাজায় চলমান ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনের কারণে ৬ লাখ ২৫ হাজারেরও বেশি শিশু গত আট মাস ধরে স্কুলে যেতে পারছে না। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

শুক্রবার (২৮ জুন) জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা এক বিবৃতিতে বলেছে, যুদ্ধ শুরুর আগে এই শিশুদের মধ্যে তিন লাখ ইউএনআরডিব্লিউএ পরিচালিত স্কুলগুলোতে পড়ালেখা করত।

বিজ্ঞাপন

সংস্থাটি জানিয়েছে, “ইউএনআরডব্লিউএ সদস্যদের পরিচালিত খেলা ও শিক্ষামূলক কার্যক্রম শিশুদের স্কুলে ফিরে যাওয়ার প্রস্তুতি ও তাদের শিক্ষার অধিকার ফিরে পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”

বিজ্ঞাপন

গেল ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের আল আকসা তুফান অভিযানের প্রতিশোধ নিতে সেদিনই গাজার বিরুদ্ধে নির্বিচার বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরে স্থলবাহিনীও এতে যোগ দেয়। গত ৭ মাসে ইসরায়েলি বর্বর হামলায় প্রায় ৩৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৮৬ হাজার ছাড়িয়েছে। হতাহতের মধ্যে ১৫ হাজারেরও বেশি শিশু।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল বলেছেন, “৭ অক্টোবরের পর থেকে গাজায় যে পরিমাণ শিশুর মৃত্যু হয়েছে, বিশ্বের আর কোনো সংঘাতে তেমনটি তারা দেখেননি। আর যারা বেঁচে আছে, তারা ক্ষুধা ও অপুষ্টিতে কাতর। এই শিশুদের অনেকেরই শরীরে ‘কান্নার মতো পর্যাপ্ত শক্তি’ অবশিষ্ট নেই। পাশাপাশি হামলায় আহত হাজারো শিশুর খবর এখনো অজানা।”

ব্রিটেনভিত্তিক অধিকার সংস্থা সেভ দ্য চিলড্রেন জানায়, গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলা শুরুর পর কমপক্ষে ২১ হাজার শিশু নিখোঁজ হয়েছে। অধিকার সংস্থাটি অবিলম্বে গাজায় যুদ্ধবিরতি চালুর এবং নিখোঁজ শিশুদের নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD