Logo

মুঠোফোন ব্যবহারে মস্তিষ্কের ক্যানসারের ঝুঁকি আছে কিনা, জানাল গবেষণায়

profile picture
জনবাণী ডেস্ক
৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:২৩
মুঠোফোন ব্যবহারে মস্তিষ্কের ক্যানসারের ঝুঁকি আছে কিনা, জানাল গবেষণায়
ছবি: সংগৃহীত

বেশি সময় ধরে নিয়মিত ফোন ব্যবহার করছেন, তাদের মধ্যেও কোনো ঝুঁকি দেখা যায়নি।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল যে, মুঠোফোন ব্যবহারের কারণে মস্তিষ্কের ক্যানসার হতে পারে। কিন্তু সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত এক গবেষণায় এই দাবি খারিজ করে দিয়েছে। গবেষণায় বলা হয়, মুঠোফোন এবং মস্তিষ্কের ক্যানসারের মধ্যে কোনো সরাসরি সম্পর্কের প্রমাণ মেলেনি।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিকিরণ সুরক্ষা কর্তৃপক্ষের নেতৃত্বধীন বিশ্বের ১০টি দেশের ১১ জন গবেষক ১৯৯৪ থেকে ২০২২ সালের মধ্যে ৬৩টি গবেষণার ফল বিশ্লেষণ করেছেন। তারা জানায়, দীর্ঘ সময় ধরে মুঠোফোন ব্যবহার করলেও মস্তিষ্কের ক্যানসারের ঝুঁকি বাড়ে না। এমনকি যারা এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিত ফোন ব্যবহার করছেন, তাদের মধ্যেও কোনো ঝুঁকি দেখা যায়নি।

বিজ্ঞাপন

 এ তথ্য নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ক্যানসার বিশেষজ্ঞ মার্ক এলউডও। তিনি উল্লেখ করেন, “মুঠোফোনের পাশাপাশি অন্যান্য রেডিও ফ্রিকোয়েন্সি যেমন টেলিভিশন, মনিটর ও রাডারের ক্ষেত্রেও একই ফল পাওয়া গেছে—কোনো অতিরিক্ত ঝুঁকি নেই।” সূত্র : গার্ডিয়ান

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD