Logo

বিশ্বের ‘সবচেয়ে বড়’ স্বর্ণের খনির সন্ধান পেল চীন

profile picture
জনবাণী ডেস্ক
১ ডিসেম্বর, ২০২৪, ০৭:৪৬
বিশ্বের ‘সবচেয়ে বড়’ স্বর্ণের খনির সন্ধান পেল চীন
ছবি: সংগৃহীত

তার আনুমানিক মূল্য ৬০০ বিলিয়ন ইউয়ানের ও বেশি

বিজ্ঞাপন

বিশ্বের ‘সবচেয়ে বড়’ সোনার খনির সন্ধান পেয়েছে চীন। সোনার খনির অবস্থান চীনের হুনান প্রদেশে। প্রাথমিকভাবে ধারণা করছে, গোল্ডফিল্ডটি থেকে ৮০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের সোনা পাওয়া যেতে পারে। চীনের হুনানের ভূতাত্ত্বিক ব্যুরো জানিয়েছে, হুনান প্রদেশের পিংজিয়াং কাউন্টির প্রায় এক মাইল গভীরে ৪০টি সোনার শিরা শনাক্ত করা গেছে। এই গোল্ডফিল্ড মজুদ থেকে এক হাজার টনেরও বেশি সোনা পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে তারা।

হুনার প্রদেশের জিওলজিক্যাল ব্যুরোর বরাত দিয়ে সিএনএন বলেছে, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় পিংজিয়াং কাউন্টিতে এই বৃহৎ সোনার খনির সন্ধান পাওয়া গেছে। খনিটিতে যে পরিমাণ স্বর্ণ মজুত রয়েছে বলে ধারণা করা হচ্ছে, তার আনুমানিক মূল্য ৬০০ বিলিয়ন ইউয়ানের ও বেশি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

থ্রি-ডি প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে, খনির তিন হাজার মিটার গভীরে বিপুল পরিমাণ স্বর্ণের মজুত রয়েছে। স্বর্ণের খনির এই আবিষ্কার চীনের অর্থনীতি আরও সমৃদ্ধশীল করতে পারে। দেশটির খনিশিল্প ও অর্থনৈতিক সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধিপাবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ খনিতে ৯৩০ টন স্বর্ণের মজুত সমৃদ্ধ খনি পাওয়া গেছে। এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বড় আবিষ্কার হওয়া স্বর্ণের খনি। তবে চীনের হুনান শহরের এই খনিতে যদি ১ হাজার টন স্বর্ণের মজুত পাওয়া যায়, তাহলে এটিই হবে বিশ্বের সর্ববৃহৎ আবিষ্কৃত স্বর্ণের খনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্বর্ণের খনিটির খনন কাজের সঙ্গে সম্পৃক্ত সংস্থাগুলো জানিয়েছে, ২ হাজার মিটার গভীরে ৪০টি গোল্ড ভেইনস বা স্বর্ণের আকরিক স্তরের সন্ধার পাওয়া গেছে। সবমিলিয়ে প্রায় ৩০ টন স্বর্ণের মজুত রয়েছে এই স্তরে।

এমএল/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD