Logo

ভারতের সঙ্গে উত্তেজনা, মালয়েশিয়া সফর বাতিল করলেন শেহবাজ

profile picture
জনবাণী ডেস্ক
৬ মে, ২০২৫, ০১:৫৭
ভারতের সঙ্গে উত্তেজনা, মালয়েশিয়া সফর বাতিল করলেন শেহবাজ
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে উত্তেজনা, মালয়েশিয়া সফর বাতিল করলেন শেহবাজ

বিজ্ঞাপন

ইসলামাবাদ ও নয়াদিল্লির চলমান তীব্র উত্তেজনার কারণে মালয়েশিয়ায় সরকারি সফর বাতিল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। 

সোমবার (৫ মে) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম পাকিস্তানের প্রধানমন্ত্রীর সফর বাতিলের এই তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে আনোয়ার ইব্রাহীম বলেছেন, ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলার ঘটনায় সৃষ্ট উত্তেজনায়, পাকিস্তান যে কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে সে সম্পর্কে আমার পূর্ণ সহমর্মিতা প্রকাশ করেছি এবং পরিস্থিতির দ্রুতই উন্নতি ঘটবে বলে মালয়েশিয়া আশা করছে।

বিজ্ঞাপন

আগামী শুক্রবার (৯ মে) মালয়েশিয়ায় সরকারি সফরে যাওয়ার কথা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রবিবার রাতে উভয়পক্ষের কর্তৃপক্ষের মাঝে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ চলতি বছরের আরও পরের দিকে মালয়েশিয়ায় সরকারি সফরে যাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন।

এদিকে, ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনার মাঝে সোমবার সরকারি সফরে ইসলামাবাদ পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগছি।

বিজ্ঞাপন

পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেছেন, পাকিস্তান তার বন্ধুপ্রতীম দেশগুলোকে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করছে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD