Logo

পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু, আহত ৯২

profile picture
জনবাণী ডেস্ক
২৫ মে, ২০২৫, ২২:১২
পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু, আহত ৯২
ছবি: সংগৃহীত

এ ছাড়া ধুলিঝড় ও বজ্রবৃষ্টির তাণ্ডবে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

পাকিস্তানে ধুলিঝড় ও বজ্রবৃষ্টির তাণ্ডবে অন্তত ১৩ জন প্রান  হারিয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৯২ জন। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এই ঘটনা ঘটেছে। এ ছাড়া ধুলিঝড় ও বজ্রবৃষ্টির তাণ্ডবে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিজ্ঞাপন

রবিবার (২৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত ১৩ জন মারা গেছেন। দেশটির সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, পুরোনো ও ঝুঁকিপূর্ণ ঘরবাড়ি ধসে এবং অনিরাপদ স্থানে অবস্থানের কারণে ১০ জনের বেশি মানুষ মারা গেছেন।

এছাড়া স্থানীয় একটি কারখানার ছাদ ঝোড়ো হাওয়ায় ভেঙে পড়লে একজন শ্রমিক নিহত হন এবং পাঁচজন গুরুতর আহত হন বলে জানিয়েছে দেশটির সরকারি টেলিভিশন পাকিস্তান টেলিভিশন।

বিজ্ঞাপন

এ ছাড়া একজন ব্যক্তি বজ্রপাতে প্রাণ হারিয়েছেন বলেও জানা গেছে। ঝড়ের কারণে অনেক কাঁচা ঘরবাড়ি ও পুরোনো দালান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত শুক্রবার পাকিস্তানের পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) পাঞ্জাবের বিভিন্ন এলাকায় ঝোড়ো হাওয়া, ধুলিঝড় ও বৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে বজ্রপাত থেকে বাঁচতে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানিয়েছে পিডিএমএ। একইসঙ্গে খোলা জায়গায় না থাকতে এবং অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। 

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD