Logo

লিভারপুলের বিজয় মিছিলে উঠে গেল গাড়ি আহত অর্ধশত, হাসপাতালে ২৭  

profile picture
জনবাণী ডেস্ক
২৭ মে, ২০২৫, ২৩:২০
লিভারপুলের বিজয় মিছিলে উঠে গেল গাড়ি আহত অর্ধশত, হাসপাতালে ২৭  
ছবি: সংগৃহীত

ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগের বিজয় মিছিলে একটি গাড়ি উঠে যায়। এ ঘটনায় চার শিশুসহ অনন্ত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে

বিজ্ঞাপন

লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগের বিজয় মিছিলে একটি গাড়ি উঠে যায়। এ ঘটনায় চার শিশুসহ অনন্ত অর্ধশত মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ মে)  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, এটি সন্ত্রাসবাদের ঘটনা নয়। ঘটনার পর ৫৩ বছর বয়সী এক স্থানীয় শ্বেতাঙ্গ ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনিই গাড়ির চালক বলে ধারণা করা হচ্ছে।

সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের (এনডব্লিউএএস) ডেভ কিচিন বলেন, ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে ২০ জনকে। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিভারপুল সিটি কাউন্সিলের নেতা লিয়াম রবিনসন এক টুইটে বলেন, ‘এই আনন্দঘন দিনের ওপর এই ঘটনা একটি গভীর ছায়া ফেলেছে।’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং লিভারপুল ফুটবল ক্লাব আহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

এসডি/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD