Logo

ইরানের সঙ্গে যুদ্ধ করছে না যুক্তরাষ্ট্র : জেডি ভ্যান্স

profile picture
জনবাণী ডেস্ক
২৩ জুন, ২০২৫, ২০:৪৩
ইরানের সঙ্গে যুদ্ধ করছে না যুক্তরাষ্ট্র : জেডি ভ্যান্স
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধ করছে না যুক্তরাষ্ট্র : জেডি ভ্যান্স

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ করছে না, যুক্তরাষ্ট্র যুদ্ধ করছে ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

সোমবার (২৩ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বিজ্ঞাপন

জেডি ভ্যান্স রবিবার জানিয়েছেন, ইরানে মার্কিন হামলার অর্থ এই নয় যে ওয়াশিংটন এখন তেহরানের সঙ্গে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েছে। বরং তাদের মূল লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা এবং এটাই ছিল সাম্প্রতিক হামলার উদ্দেশ্য।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যম এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, “আমরা ইরানের সঙ্গে যুদ্ধে নেই, আমরা যুদ্ধ করছি ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে”। তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহান-এ তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে।

ভ্যান্সের মতে, “এই অভিযান ছিল সত্যিই অসাধারণ। ইরানের পরমাণু সক্ষমতাকে অনেকটা পেছনে ঠেলে দেওয়া হয়েছে”। তার মতে, মাত্র একদিনের ব্যবধানে ইরান ‘অনেকটাই পিছিয়ে গেছে’ তাদের পরমাণু কর্মসূচির অগ্রগতিতে।

বিজ্ঞাপন

ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র প্রকৃতপক্ষে ‘শান্তি চায়’, তবে সেই শান্তি হতে হবে ইরানকে পরমাণু অস্ত্রের পথে না হাঁটার শর্তে। তিনি বলেন, “আমরা কূটনৈতিক আলোচনা বাতিল করিনি। বরং ইরানই কখনো এ আলোচনায় আন্তরিক ছিল না।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র স্থলযুদ্ধে যেতে চায় না, বরং ‘পরমাণু হুমকি বন্ধ করে’ ভবিষ্যতের জন্য ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি সমাধান চায়।

এদিকে ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেছে। এই প্রণালীটি বিশ্বে তেলের চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ। ভ্যান্স একে ‘আত্মঘাতী পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন। তার ভাষায়, “তারা যদি নিজেদের অর্থনীতি ধ্বংস করতে চায় এবং বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা আনতে চায়- সেটি তাদের সিদ্ধান্ত।”

বিজ্ঞাপন

ভ্যান্স বলেন, যদি ইরান পাল্টা হামলায় আমেরিকান সেনাদের টার্গেট করে, তবে “তা হবে ভয়াবহ ভুল” এবং যুক্তরাষ্ট্র তখন “চূড়ান্ত শক্তি” দিয়ে জবাব দেবে।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD