Logo

পাকিস্তানে ভয়াবহ দুর্যোগে ২০০ জনের প্রাণহানি

profile picture
জনবাণী ডেস্ক
১৭ আগস্ট, ২০২৫, ২৪:৪১
পাকিস্তানে ভয়াবহ দুর্যোগে ২০০ জনের প্রাণহানি
ছবি: সংগৃহীত

পাকিস্তানে ভয়াবহ দুর্যোগে ২০০ জনের প্রাণহানি

বিজ্ঞাপন

হঠাৎ মেঘভাঙা বৃষ্টি ও আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে পাকিস্তান। এতে বহু এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। দুই দিনের মধ্যে অন্তত ২০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে খাইবার পাখতুনখোয়ার বুনের, বাজাউর ও বাটগ্রাম জেলায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা ভারী বৃষ্টিতে বহু মানুষ ভূমিধসে চাপা পড়েছেন। শুক্রবার পর্যন্ত কেবল বুনের জেলাতেই ১৫৭ জনের মরদেহ উদ্ধার করা হয়। গাডেজি তহশিলে একাই মারা গেছেন ১২০ জন। চাঘারজাই এলাকায় একটি ভবন ধসে পড়ে একই পরিবারের ২২ জন প্রাণ হারান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ত্রাণকাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ পাঁচজন নিহত হয়েছেন। অন্যদিকে পাকিস্তান শাসিত কাশ্মীরে ভূমিধসে আরও আটজনের মৃত্যু হয়েছে। নীলম ও ঝিলম উপত্যকায় প্রায় ৫০০ পর্যটক আটকা পড়েছেন।

দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। পরিস্থিতি বিবেচনায় খাইবার পাখতুনখোয়াকে ‘বিপর্যস্ত এলাকা’ ঘোষণা করা হতে পারে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খাইবার পাখতুনখোয়া দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় শুধু এ প্রদেশেই ১৮৯ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রয়েছেন ১৬৩ জন পুরুষ, ১৪ জন নারী ও ১২ শিশু। হিগুকান্দ ও পীর বাবা এলাকায় এখনো বহু নারী-শিশু আটকা রয়েছেন। এছাড়া বন্যায় সম্পূর্ণ ভেসে গেছে আল মদিনা নামের একটি হোটেল।

জাতীয় ও প্রাদেশিক বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও উদ্ধারকাজে নেমেছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD