Logo

নিউইয়র্কের ক্লাবে গুলিবর্ষণ, নিহত ৩

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫, ২৩:০২
নিউইয়র্কের ক্লাবে গুলিবর্ষণ, নিহত ৩
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে এক ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন। রবিবার (১৭ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৩টার কিছু আগে ক্রাউন হাইটস এলাকার ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ নামের একটি ক্লাবে এ হামলা ঘটে।

নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিশ এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিরোধের জেরে একাধিক হামলাকারী অস্ত্র ব্যবহার করে এ গুলিবর্ষণ চালায়। তিনি এটিকে নিউইয়র্কে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনাগুলোর একটি বলে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করেছে। এছাড়া কাছের একটি সড়ক থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হলেও কেউ গুরুতর অবস্থায় নেই বলে জানিয়েছেন কমিশনার টিশ।

গুলিবর্ষণের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, এমন সময়ে এ হামলার ঘটনা ঘটল যখন নিউইয়র্কে বন্দুক সহিংসতা সাম্প্রতিক বছরগুলোতে রেকর্ড নিম্ন পর্যায়ে নেমে এসেছে। জুলাইয়ের শেষ দিকে ম্যানহাটনের মিডটাউন এলাকায় বন্দুক হামলায় পাঁচজন নিহত হয়েছিলেন, যার মধ্যে হামলাকারী নিজেও ছিল।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD