Logo

কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ ১৪ নারী গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫, ২২:৪১
কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশিসহ ১৪ নারী গ্রেফতার
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ভিক্ষাবৃত্তির অভিযোগে ১৪ জন প্রবাসী নারীকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। আটককৃতদের মধ্যে রয়েছেন ৭ জন জর্ডানিয়ান, ৩ জন ভারতীয়, ২ জন বাংলাদেশি, ১ জন শ্রীলঙ্কান এবং ১ জন সিরিয়ান নারী।

শনিবার (১৬ আগস্ট) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ অভিযান পরিচালিত হয় প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ ইউসুফের নির্দেশে এবং জাতীয়তা ও আবাসন খাতের প্রধানের নেতৃত্বে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সমাজের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড দমন, শ্রম ও আবাসন আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

আটক নারীদের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক যোগদান আইনের ধারা ২২ অনুযায়ী, ভিক্ষাবৃত্তির দায়ে অভিযুক্ত নারী ও তাদের স্পনসর উভয়কেই নির্বাসনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ ছাড়া, কুয়েতি কর্তৃপক্ষ মনে করছে, ভিক্ষাবৃত্তিতে জড়িতদের ছবি ও পরিচয় প্রকাশ করলে অন্যরা এ ধরনের কাজে নিরুৎসাহিত হবেন। উল্লেখ্য, কুয়েতে ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ অপরাধে কঠোর শাস্তির বিধান রয়েছে।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD