Logo

এক ইসরায়েলির বদলে ৫০ ফিলিস্তিনি’—বিতর্কিত হুমকিতে উত্তাল বিশ্ব

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
১৮ আগস্ট, ২০২৫, ০৮:২৩
এক ইসরায়েলির বদলে ৫০ ফিলিস্তিনি’—বিতর্কিত হুমকিতে উত্তাল বিশ্ব
ছবি: সংগৃহীত

২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে হামাসের যোদ্ধারা

বিজ্ঞাপন

২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওই সময় তাদের হামলায় প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়। এছাড়া প্রায় ২৫০ জনকে ধরে গাজায় নিয়ে আসে হামাসের যোদ্ধারা।


হামাসের ৭ অক্টোবরের এ হামলার জন্য যে কজন ইসরায়েলি মারা গিয়েছিলেন, তাদের একজনের বদলে ৫০ ফিলিস্তিনিকে মরতে হবে বলে মন্তব্য করেছিলেন দখলদার ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল (অবঃ) আহারোন হালিভা।


আরও পড়ুন: পাকিস্তানে ভয়াবহ বন্যায় হতাহতদের জন্য হৃদয় ভেঙেছে মালালার


হামাসের ‘অপরাশেন আল-আকসা ফ্লাড’ প্রতিহত করতে না পারায় ব্যর্থতার দায় নিয়ে ২০২৪ সালের এপ্রিলে সামরিক গোয়েন্দা প্রধানের পদ থেকে পদত্যাগ করেন এই আহারোন।


গণহারে ফিলিস্তিনিদের হত্যার ভয়াবহ কথোপকথনের একটি অডিও ফাঁস করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২।


ওই অডিওতে এই ইসরায়েলি সেনা কর্মকর্তাকে বলতে শোনা যায়, ৭ অক্টোবরের ঘটনায় যত মানুষ মারা গেছে, তাদের প্রত্যেকের বদলে ৫০ ফিলিস্তিনিকে অবশ্যই মরতে হবে। এই গণহত্যা ‘ভবিষ্যত প্রজন্মের জন্য’ প্রয়োজনীয় বলেও উল্লেখ করেন এ দখলদার।


আরও পড়ুন: আল্লাহ আমাকে পাকিস্তানের রক্ষক বানিয়েছেন: পাকিস্তানের সেনাপ্রধান


আহারোন হালিভা বলেন, ফিলিস্তিনিদের এখন আরেকটি গণ বাস্ত্যচুতি প্রয়োজন এবং ইসরায়েলিদের হত্যার মূল্য বোঝা উচিত। এসময় তিনি ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার বিষয়টি তুলে ধরেন। সূত্র: টিআরটি ওয়ার্ল্ড।


এমএল/ 

আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD