Logo

গাজা থেকে আরও ১৩ ইসরায়েলি জিম্মি মুক্তি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৫, ১৪:৪৯
গাজা থেকে আরও ১৩ ইসরায়েলি জিম্মি মুক্তি
ছবি: সংগৃহীত

গাজা থেকে দ্বিতীয় ধাপে ১৩ জন ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে। তারা বর্তমানে ইসরায়েলের পথে আছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম। এ তথ্যের উল্লেখ করেছে বিবিসি।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টায় প্রথম ধাপে ৭ জন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়। তারা ইতোমধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন।

মুক্তি পাওয়া জিম্মিদের মধ্যে রয়েছেন গালি বারমান, জিভ বারমান, এইটান আব্রাহাম মর, ওমরি মিরান, মাতান আংগ্রেস্ট, আলোন ওহেল এবং গাই গিলবোয়া-ডালাল।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD