Logo

মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫০
মাটির নিচের নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই মাটির নিচে নির্মিত আরেকটি নতুন মিসাইল ঘাঁটির তথ্য প্রকাশ করেছে ইরান। বুধবার দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড এ স্থাপনার বিষয়টি আনুষ্ঠানিকভাবে সামনে আনে।

বিজ্ঞাপন

ঘাঁটি পরিদর্শনে যান ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহমান মৌসাভি এবং বিপ্লবী গার্ডের এরোস্পেস শাখার প্রধান সায়েদ মাজেদ মৌসাভি। সফরকালে তারা মিসাইল সক্ষমতা ও প্রস্তুতি নিয়ে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কমান্ডারদের সঙ্গে আলোচনা করেন।

সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য ইরান প্রস্তুত। গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর দেশটি প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে সরে এসেছে বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, দ্রুত ও বিস্তৃত পরিসরে অভিযান চালানো, অসম যুদ্ধকৌশল প্রয়োগ এবং প্রতিপক্ষের সামরিক পরিকল্পনা নস্যাৎ করার প্রস্তুতিই এখন তাদের অগ্রাধিকার।

বিজ্ঞাপন

অন্যদিকে, সাম্প্রতিক দিনগুলোতে ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজসহ সামরিক উপস্থিতি বাড়ানোর খবর পাওয়া গেছে। একই সময়ে দুই দেশের মধ্যে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও সমাধান না এলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD