Logo

বাংলাদেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:১১
বাংলাদেশ থেকে হাঁস-মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব
ছবি: সংগৃহীত

জনস্বাস্থ্য রক্ষা এবং দেশীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে মুরগি এবং ডিম আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চলে আংশিক বিধিনিষেধও জারি করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রকাশিত গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বব্যাপী স্বাস্থ্য পরিস্থিতি এবং মহামারি সংক্রান্ত বিষয় হালনাগাদের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রভাবিত দেশগুলোর তালিকা নিয়মিত পর্যালোচনা করা হবে।

পূর্ণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া-হার্জেগোভিনা, বুলগেরিয়া, বাংলাদেশ, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিনি অঞ্চল, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মায়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, আইভরি কোস্ট এবং মন্টিনিগ্রো।

বিজ্ঞাপন

আংশিক বিধিনিষেধ প্রযোজ্য দেশগুলো হল অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নির্দিষ্ট রাজ্য বা শহর।

কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে, তাপ-চিকিৎসা করা মুরগির মাংস বা সংশ্লিষ্ট পণ্য যদি অনুমোদিত স্বাস্থ্য ও সুরক্ষা মান মেনে প্রক্রিয়াজাত হয়, তবে এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। এমন পণ্যের সঙ্গে অবশ্যই সরকারি প্রত্যয়নপত্র থাকতে হবে, যা নিশ্চিত করবে যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও নিউক্যাসল রোগের ভাইরাস সম্পূর্ণভাবে নির্মূল হয়েছে। এছাড়া পণ্যগুলো অবশ্যই রপ্তানিকারক দেশের অনুমোদিত প্রতিষ্ঠানে উৎপাদিত হতে হবে।

বিজ্ঞাপন

সূত্র: গালফ নিউজ

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD