Logo

পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৪১
পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা পাকিস্তানের সামরিক অভিযানে নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্কট্যাংক ওসিন্ট দাবি করেছে।

বিজ্ঞাপন

সংস্থার তথ্য অনুযায়ী, পাকিস্তানের সেনাবাহিনী ‘অপারেশন গজব লিল-হক’ নামে একটি অভিযান শুরু করেছে। এই অভিযানে আফগানিস্তানের অন্তত ১৩৩ তালেবান যোদ্ধা নিহত এবং দুই শতাধিক আহত হয়েছে বলে পাকিস্তান জানিয়েছে। এর মধ্যে হিবাতুল্লাহ আখুন্দজাদা ও কয়েকজন সিনিয়র কমান্ডারও নিহত হয়েছেন বলে শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ওসিন্ট ইউরোপ।

ওসিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলে তালেবান সদরদপ্তর লক্ষ্য করে পাকিস্তানি বিমান বাহিনীর হামলা চালানো হয়েছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এখনও এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি। একই সঙ্গে আফগানিস্তান দাবি করেছে, পাকিস্তানের হামলায় তাদের কোনো শীর্ষনেতা নিহত হয়নি এবং পাকিস্তানি বাহিনীর অন্তত ৫৫ সেনা নিহত হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে দ্বিতীয় দফায় ক্ষমতা দখল করে তালেবান সরকার গঠন করে। হিবাতুল্লাহ আখুন্দজাদা তখন থেকে সরকারের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তার নির্দেশনাতেই দেশ পরিচালিত হচ্ছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD