Logo

‘আমাদের কাজ শেষ হলে সরকার উৎখাত করো’—ইরানি জনগণকে ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:২১
‘আমাদের কাজ শেষ হলে সরকার উৎখাত করো’—ইরানি জনগণকে ট্রাম্প
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে তাদের সরকার উৎখাতের আহ্বান জানিয়েছেন। ফ্লোরিডা থেকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “আমাদের কাজ শেষ হলে তোমাদের সরকার উৎখাত করো। এটা তোমাদেরই করতে হবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে হয়তো এটাই তোমাদের একমাত্র সুযোগ।”

বিজ্ঞাপন

এর আগে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানে “বড় ধরনের যুদ্ধাভিযান” পরিচালনা করেছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ প্রকাশিত ভিডিও বার্তায় তিনি এ কথা জানান।

ভিডিওতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বারবার একটি চুক্তির চেষ্টা করেছে। তার ভাষায়, “আমরা বহুবার চেষ্টা করেছি।” তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করা হবে এবং ক্ষেপণাস্ত্র কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

তবে একদিন আগেই তিনি জানিয়েছিলেন, ইরানে হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শুক্রবার তিনি বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না, সে সিদ্ধান্ত তখনও নির্ধারিত হয়নি।

একই সঙ্গে পারমাণবিক আলোচনায় ইরানের অবস্থান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র যা চায়, ইরান তা দিতে রাজি নয়। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD