Logo

শত্রু পক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের সর্বোচ্চ নেতার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ, ২০২৬, ১৬:৩৫
শত্রু পক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের সর্বোচ্চ নেতার
ছবি: সংগৃহীত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি হামলাকারী শত্রুপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছেন। রোববার (১৫ মার্চ) রাতে নিজের টেলিগ্রাম পেজে প্রকাশিত এক পোস্টে তিনি এ দাবি জানান।

বিজ্ঞাপন

পোস্টে তিনি লেখেন, শত্রুপক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। যদি তারা তা প্রত্যাখ্যান করে, তাহলে তাদের সম্পদের নির্ধারিত অংশ গ্রহণ করা হবে। আর সেটিও সম্ভব না হলে সমপরিমাণ সম্পদ ধ্বংস করার কথাও উল্লেখ করেন তিনি।

৮ মার্চ ইরানের বিশেষজ্ঞ পরিষদ মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত প্রথম জনসাধারণের বার্তায় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের কৌশলগত অবস্থান তুলে ধরেন।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলায় প্রায় ১ হাজার ৩০০ জন নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।

এর জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। পাশাপাশি মার্চের শুরু থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করার কথাও জানানো হয়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

সূত্র: সিনহুয়া

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD