অস্থায়ী যুদ্ধবিরতি নয়, চূড়ান্ত সমাধান চায় ইরান

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিরসনে কার্যকর উদ্যোগকে স্বাগত জানালেও সাময়িক যুদ্ধবিরতির পরিবর্তে স্থায়ী সমাধান চায় ইরান। এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
বিজ্ঞাপন
জাপানি সংবাদমাধ্যম ‘কিয়োডো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান যুদ্ধ ইরানের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ করেন, এখন পর্যন্ত এই সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দৃশ্যমান কোনো প্রস্তুতি নেই।
এই সাক্ষাৎকারটি শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সিতেও প্রকাশিত হয়েছে।
বিজ্ঞাপন
আরাঘচি বলেন, বিভিন্ন দেশ সংঘাত নিরসনে উদ্যোগ নিচ্ছে, যা ইতিবাচক। ইরানও কার্যকর ও বাস্তবসম্মত প্রস্তাব শুনতে এবং তা বিবেচনা করতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র আগ্রাসন থামাতে আন্তরিক নয় বলেই মনে হচ্ছে।
তিনি আরও স্পষ্ট করে বলেন, ইরান অস্থায়ী যুদ্ধবিরতিকে সমাধান হিসেবে দেখছে না। বরং এমন একটি স্থায়ী সমাধান চায়, যা দীর্ঘমেয়াদে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করবে।








