Logo

যুদ্ধের মধ্যেও ইরানে ঈদের জামাত, খোলা মাঠে মুসল্লিদের ঢল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ, ২০২৬, ১৮:০৬
যুদ্ধের মধ্যেও ইরানে ঈদের জামাত, খোলা মাঠে মুসল্লিদের ঢল
ছবি: সংগৃহীত

চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ও যুদ্ধাবস্থার মধ্যেও ইরানে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। প্রতিকূলতা উপেক্ষা করে দেশটির বিভিন্ন শহরে উন্মুক্ত স্থান ও মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বিজ্ঞাপন

শনিবার (৩০ রমজান) ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকেই ঈদের জামাতে অংশ নিতে মানুষের ঢল নামে।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, ভোরের আলো ফুটতেই তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে বিপুল সংখ্যক মুসল্লি জড়ো হন। যা সংকটময় পরিস্থিতির মধ্যেও ইরানে ঈদ উদ্‌যাপনে ধর্মীয় চেতনা, ঐক্য ও সাহসিকতার এক ভিন্ন চিত্র ফুটে উঠেছে।

বিজ্ঞাপন

মসজিদের ভেতরে স্থান সংকুলান না হওয়ায় অনেককে বাইরে খোলা জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়। তবুও উৎসবের আমেজ ও ধর্মীয় আবেগে কোনো ঘাটতি ছিল না।

রাজধানীর পাশাপাশি আরাক, জাহেদান ও আবাদান শহরেও ঈদের জামাতে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসব স্থানে মসজিদের পাশাপাশি খোলা মাঠেও ঈদের নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ।

বিজ্ঞাপন

এদিকে, ঈদের দিনেই সাম্প্রতিক হামলায় নিহত দেশটির এক গোয়েন্দা মন্ত্রী ও বিপ্লবী গার্ডের মুখপাত্রের জানাজার নামাজও আদায় করা হয়। এতে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে শোক ও সংহতি প্রকাশ করেন।

সূত্র: গালফ নিউজ

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD