এ সপ্তাহে ইরানে হামলা আরও জোরদারের হুমকি ইসরায়েলের

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানে হামলার মাত্রা আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, চলতি সপ্তাহেই ইরানের ওপর চালানো সামরিক অভিযান আরও তীব্র হতে পারে।
বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
বৈঠকে তিনি বলেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইতোমধ্যে ইরানের সরকারি অবকাঠামো লক্ষ্য করে যে হামলা চালাচ্ছে, তা আরও বাড়ানো হবে।
বিজ্ঞাপন
তিনি আরও সতর্ক করে বলেন, যতক্ষণ না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হচ্ছে, ততক্ষণ এই সামরিক অভিযান অব্যাহত থাকবে।
প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, তাদের সামরিক সক্ষমতা যথেষ্ট শক্তিশালী এবং নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ করা হবে না। একইসঙ্গে তিনি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও দৃঢ় অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে অনিশ্চয়তার মুখে ফেলতে পারে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল








