সন্ত্রাসবাদ সূচকে শীর্ষে পাকিস্তান, ইসরায়েল দশম— বাংলাদেশ কততম?

২০২৬ সালের বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তান। একই তালিকায় শীর্ষ দশে জায়গা করে নিয়েছে ইসরায়েল, আর কাছাকাছি অবস্থানে রয়েছে ভারত।
বিজ্ঞাপন
১৬৩টি দেশের তথ্য বিশ্লেষণ করে তৈরি এই সূচকে বিশেষ করে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার সন্ত্রাসবাদ পরিস্থিতি নিয়ে উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে পাকিস্তানে ১ হাজার ৪৫টি হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৩৯ জন, যা ২০১৩ সালের পর দেশটিতে সর্বোচ্চ। এ কারণেই তালিকার প্রথম স্থানে উঠে এসেছে দেশটি।
অন্যদিকে সংঘাতপূর্ণ অঞ্চল হওয়া সত্ত্বেও ইসরায়েল রয়েছে ১০ম স্থানে। তালিকার শীর্ষ ১০ দেশের মধ্যে ছয়টি দেশই সাব-সাহারান আফ্রিকার—যেমন বুরকিনা ফাসো, নাইজার, নাইজেরিয়া ও মালি।
বিজ্ঞাপন
ভারত ও বাংলাদেশের অবস্থান:
আঞ্চলিক প্রেক্ষাপটে ভারত রয়েছে ১৩তম স্থানে। তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থানে থাকলেও দক্ষিণ এশিয়ার মধ্যে দেশটি অন্যতম ক্ষতিগ্রস্ত হিসেবে বিবেচিত।
বিজ্ঞাপন
অন্যদিকে বাংলাদেশ রয়েছে ৪২তম স্থানে। এতে বোঝা যায়, বৈশ্বিক ও আঞ্চলিক তুলনায় দেশে সন্ত্রাসবাদের প্রভাব তুলনামূলকভাবে কম।
শীর্ষ ২০ দেশের তালিকা:
পাকিস্তান, বুরকিনা ফাসো, নাইজার, নাইজেরিয়া, মালি, সিরিয়া, সোমালিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কলম্বিয়া, ইসরায়েল, আফগানিস্তান, ক্যামেরুন, ভারত, মিয়ানমার, মোজাম্বিক, ইরাক, রাশিয়া, ইরান, বেনিন ও থাইল্যান্ড।
বিজ্ঞাপন
সূত্র: বিবিসি








