Logo

ইরানের দুর্দিনে পাশে থাকবে রাশিয়া, জানালেন ভ্লাদিমির পুতিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২১ মার্চ, ২০২৬, ১৯:৫৭
ইরানের দুর্দিনে পাশে থাকবে রাশিয়া, জানালেন ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন | ফাইল ছবি

ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়ে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিজ্ঞাপন

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সংকটময় সময়ে পুতিন ইরানি জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছেন এবং আশা প্রকাশ করেছেন তারা এই চ্যালেঞ্জ অতিক্রম করতে সক্ষম হবেন।

পুতিনের ভাষ্য অনুযায়ী, সংকটময় এ পরিস্থিতিতেও রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং এর প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি সংকটে প্রতিফলিত হচ্ছে।

বিবৃতিতে রাশিয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপর হামলাকে ‘নিষ্ঠুর ও ঘৃণ্য’ আখ্যায়িত করেছে। এই বিবৃতির মাধ্যমে পুতিনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, আন্তর্জাতিক চাপের মধ্যেও তারা ইরানের পাশে দৃঢ়ভাবে থাকবে এবং রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সহায়তা অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জ্বালানি সংকটের এই সময়ে রাশিয়ার সমর্থন ইরানের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করতে সাহায্য করবে এবং আন্তর্জাতিক স্তরে মার্কিন ও পশ্চিমা নীতির চাপ মোকাবিলায় তাদের আত্মবিশ্বাস বাড়াবে।

সূত্র : আলজাজিরা

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD