অবশেষে যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

ইরানের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহার করার অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই অনুমতি সীমিত ও নির্দিষ্ট প্রতিরক্ষামূলক অভিযানের জন্য দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
ব্রিটিশ কর্তৃপক্ষ জানায়, ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড মিত্র দেশগুলোর নিরাপত্তা ও স্বার্থের জন্য হুমকি সৃষ্টি করছে, বিশেষ করে হরমুজ প্রণালিতে অস্থিতিশীলতা বাড়িয়েছে। এ কারণে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় সহযোগিতা ও সামরিক সহায়তা প্রদানে নিজস্ব ঘাঁটি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রয়্যাল এয়ার ফোর্সের যুদ্ধবিমানসহ অন্যান্য সামরিক সম্পদ ইতোমধ্যেই মোতায়েন রয়েছে। এরা ব্রিটিশ স্বার্থ রক্ষার পাশাপাশি এলাকায় সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুত।
বিজ্ঞাপন
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাতে কিছু আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরান মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন হামলার খবর নিশ্চিত করতে পারেনি।
উল্লেখ্য, এই অনুমতি এমন একটি সময়ে এসেছে যখন ইরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনা ক্রমবর্ধমান। সীমিত সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে যুক্তরাজ্য মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করছে।
বিজ্ঞাপন
সূত্র : শাফাক নিউজ








