Logo

পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ, ২০২৬, ১৮:৪৮
পাকিস্তানে অন্য কেউ হামলা করলেও লক্ষ্যবস্তু হবে ভারত
ছবি: সংগৃহীত

ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত এক মন্তব্যে ইঙ্গিত দিয়েছেন, পাকিস্তান যদি কোনো বিদেশি শক্তির হামলার শিকার হয়, তবে পাল্টা প্রতিক্রিয়ায় ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলো লক্ষ্যবস্তু হতে পারে। তার এই বক্তব্য ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

একটি কাল্পনিক যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানে হামলা চালায়, তাহলে প্রতিক্রিয়ায় ভারতের মুম্বাই ও নয়াদিল্লিতে হামলা চালানো হবে। তবে তিনি এটিকে চরম পরিস্থিতির উদাহরণ হিসেবেই উল্লেখ করেন।

যদিও তিনি বারবার এমন পরিস্থিতিকে ‘অবাস্তব’ ও ‘অসম্ভব’ হিসেবে উল্লেখ করেছেন, তবুও নিজের বক্তব্যে অনড় থাকেন। তার মতে, যদি পাকিস্তানের ওপর আঘাত আসে, তাহলে জবাব দেওয়ার ক্ষেত্রে ভারতের যেকোনো স্থানে হামলার বিকল্প থাকতে পারে। একই সঙ্গে তিনি বলেন, এমন পরিস্থিতি কেউই চায় না—না পাকিস্তান, না ভারত।

বিজ্ঞাপন

বিশেষ করে মুম্বাই ও নয়াদিল্লির নাম উল্লেখ করায় তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। সাবেক কূটনীতিক হিসেবে তার এই মন্তব্যকে অনেকেই গুরুত্বের সঙ্গে দেখছেন। তিনি ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত নয়াদিল্লিতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে পাকিস্তানের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক বর্তমানে উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে চলমান বিরোধ আরও তীব্র হয়েছে।

বিজ্ঞাপন

আফগান কর্তৃপক্ষের অভিযোগ, পাকিস্তানি বাহিনী সম্প্রতি কাবুল, কান্দাহার ও পাকতিকা এলাকায় বিমান হামলা চালিয়েছে। তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ দাবি করেছেন, এসব হামলায় বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD