Logo

এবার সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ, ২০২৬, ১৫:৩৭
এবার সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা ইরানের
ছবি: সংগৃহীত

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থানরত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

বিজ্ঞাপন

আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র জানান, প্রিন্স সুলতান বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক মোতায়েন ও অভিযান পরিচালনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সেখানে মার্কিন গোয়েন্দা বিমান অবস্থান করে বলেও দাবি করা হয়। এই কৌশলগত কারণেই ঘাঁটিটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানায় আইআরজিসি।

একই সময়ে ইয়েমেনভিত্তিক হুতি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-মাসিরাহ জানায়, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইসরায়েলের বেন গুরিয়ন বিমান ঘাঁটির নিকটবর্তী ‘জায়নিস্ট অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সেন্টার’-এ হামলা চালিয়েছে। এ হামলায় ‘আরাশ-২’ নামের শক্তিশালী অ্যাটাক ড্রোন ব্যবহার করা হয়েছে বলেও দাবি করা হয়।

বিজ্ঞাপন

তবে এই হামলাগুলোর বিষয়ে এখন পর্যন্ত কোনো স্বাধীন বা নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এছাড়া যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিশ্লেষকদের মতে, এ ধরনের একাধিক হামলার দাবির ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD