Logo

উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন বসানোর হুমকি ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ, ২০২৬, ১৬:২৫
উপকূলে হামলা হলে পারস্য উপসাগরে মাইন বসানোর হুমকি ইরানের
ছবি: সংগৃহীত

নিজেদের উপকূল বা দ্বীপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ধরনের হামলা হলে পুরো পারস্য উপসাগরে নৌ-মাইন স্থাপন করা হবে বলে হুমকি দিয়েছে ইরান।

বিজ্ঞাপন

সোমবার (২৩ মার্চ) ইরানের ডিফেন্স কাউন্সিল এক বিবৃতিতে জানায়, দেশের উপকূল ও দ্বীপপুঞ্জে হামলার কোনো প্রচেষ্টা তারা সহ্য করবে না। একই সঙ্গে জানানো হয়, যেসব দেশ যুদ্ধের অংশ নয় বা শান্তিপূর্ণভাবে চলাচল করতে চায়, তাদের জন্য হরমুজ প্রণালী ব্যবহারের একমাত্র উপায় হবে ইরানের সঙ্গে সমন্বয় করা।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের উপকূল বা দ্বীপে আক্রমণের চেষ্টা হলে পারস্য উপসাগর এবং সংশ্লিষ্ট সব প্রবেশপথ ও যোগাযোগ রুটে বিভিন্ন ধরনের নৌ-মাইন পেতে দেওয়া হবে। এতে পুরো উপসাগর কার্যত অচল হয়ে পড়তে পারে এবং এর দায়ভার সংশ্লিষ্ট হুমকিদাতা দেশগুলোকেই নিতে হবে।

বিজ্ঞাপন

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দেন। অন্যথায় ইরানের বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলার হুঁশিয়ারিও দেন তিনি। ওই সময়সীমা শেষ হওয়ার আগেই পারস্য উপসাগরে মাইন স্থাপনের পাল্টা হুমকি দিল তেহরান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD