Logo

নিউইয়র্কে বিমান ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৪১

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ, ২০২৬, ১৭:২৮
নিউইয়র্কে বিমান ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ৪১
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লা গার্ডিয়া বিমানবন্দরের রানওয়েতে বিমান ও ট্রাকের সংঘর্ষে দুই পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪১ জন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় রোববার রাত ১১টা ৫৮ মিনিটে অবতরণের সময় এয়ার কানাডার একটি উড়োজাহাজ রানওয়েতে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে বিমানটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, অন্য একটি ঘটনার কারণে ওই সময় রানওয়েতে ফায়ার সার্ভিসের একটি ট্রাক অবস্থান করছিল। ঠিক তখনই বিমানটি অবতরণ করে এবং ট্রাকটির সঙ্গে সংঘর্ষ ঘটে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় নিহত দুজনই উড়োজাহাজের পাইলট ও কো-পাইলট। এছাড়া প্লেনের ৩৯ জন যাত্রী এবং ফায়ার সার্ভিসের দুই সদস্য আহত হন।

ঘটনার পর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় সময় সোমবার পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD