Logo

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ, ২০২৬, ১৭:৪৮
ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা ৫ দিনের জন্য স্থগিত: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে সাম্প্রতিক সময়ে ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ প্রেক্ষিতে ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনা পাঁচ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

গত শনিবার ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, অন্যথায় দেশটির বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানো হবে। ওই হুমকির জবাবে ইরানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থাপনায় হামলার ইঙ্গিত দেয়, বিশেষ করে যেসব স্থাপনা মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহের সঙ্গে যুক্ত।

নির্ধারিত ৪৮ ঘণ্টার সময়সীমা শেষ হওয়ার আগেই হামলা পরিকল্পনা স্থগিতের ঘোষণা এলো।

বিজ্ঞাপন

সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুবই ভালো আলোচনা হয়েছে এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের বিষয়ে অগ্রগতি হয়েছে।

তিনি আরও জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে যেন আগামী পাঁচ দিন ইরানের কোনো বিদ্যুৎ বা জ্বালানি স্থাপনায় হামলা না চালানো হয়। তবে এই সিদ্ধান্ত চলমান আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ট্রাম্প আলোচনার কথা বললেও ইরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। বরং তেহরান কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় না যাওয়ার অবস্থান জানিয়ে আসছে।

বিজ্ঞাপন

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD