Logo

ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ, ২০২৬, ১৯:০২
ইরানে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের, বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
ছবি: সংগৃহীত

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড় ধরনের পতন দেখা গেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ মার্চ) বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ ডলার বা প্রায় ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে দাঁড়ায়।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতির কারণে আগে থেকেই বাজারে অস্থিরতা তৈরি হয়েছিল। বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। ইরানে সামরিক উত্তেজনার পর থেকে এই প্রণালীর প্রবাহ ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায় এবং একপর্যায়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারেরও বেশি ছুঁয়েছিল।

বিজ্ঞাপন

এদিকে ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণাকে কেন্দ্র করে সরবরাহ সংকটের আশঙ্কা কিছুটা কমে যাওয়ায় বাজারে এই দরপতন দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সূত্র: আল জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD