Logo

ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ, ২০২৬, ১২:৪৯
ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি ও ঐকমত্যের কথা বলছেন, ঠিক তখনই ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তাদের প্রতিশোধমূলক অভিযান ‘অপারেশন ট্রু প্রমিস-৪’-এর ৭৮তম ধাপে ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ইরানি গণমাধ্যমের বরাতে জানা যায়, এ হামলায় ইসরায়েলের পারমাণবিক কেন্দ্র ডিমোনা, বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব এবং ইলাত বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে।

বিজ্ঞাপন

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এ অভিযান চালানো হয়েছে। এর মধ্যে ‘ইমাদ’ এবং মাল্টি-ওয়ারহেড ‘কদর’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে উত্তর তেল আবিব ও ইলাত বন্দরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানার দাবি করা হয়।

সংস্থাটি আরও জানায়, ডিমোনা পারমাণবিক স্থাপনায় এটি দ্বিতীয় দফার হামলা। এর আগে একই এলাকায় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছিল বলে দাবি করা হয়।

এছাড়া এই অভিযানে মধ্যপ্রাচ্যে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানায় আইআরজিসি।

বিজ্ঞাপন

বিবৃতিতে সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে বলে, তারা কেবল সামরিক শক্তির মাধ্যমেই জবাব দেবে এবং ইরানের আরও বড় বাহিনী এখনও পূর্ণমাত্রায় যুদ্ধে যুক্ত হয়নি। তাদের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি আরও জটিল হতে পারে যদি পূর্ণ শক্তি প্রয়োগ করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD