ইরানি ড্রোন হামলায় কুয়েত বিমানবন্দরের রাডার ধ্বংস

ইরান থেকে ছোড়া একাধিক ড্রোন হামলায় কুয়েতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর—কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অকার্যকর হয়ে পড়েছে।
বিজ্ঞাপন
কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজহি এক বিবৃতিতে জানান, শনিবার সকালে বিমানবন্দরের বিভিন্ন স্থানে ইরানি ড্রোন আঘাত হানে। এতে কয়েকটি স্থানে আগুন লাগে এবং রাডার সিস্টেম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে রাডার ব্যবস্থা অচল হয়ে পড়ায় বিমান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ দিকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়ছে। এ সময় কুয়েতসহ ছয়টি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে প্রায় প্রতিদিনই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে।
এর আগে একাধিকবার কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও এ ধরনের হামলার ঘটনা ঘটেছে।








