Logo

নয়াদিল্লিতে ভারতের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর চালু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ, ২০২৬, ১৯:৫৩
নয়াদিল্লিতে ভারতের দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর চালু
দিল্লিতে দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর চালু করলো ভারত/ছবি:পিটিসি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু করা হয়েছে, যা দেশের দ্রুত বর্ধনশীল বিমান শিল্প সম্প্রসারণের অংশ। শনিবার এএফপি সূত্রে খবর পাওয়া গেছে, নতুন বিমানবন্দরটি যাত্রা শুরু করেছে।

বিজ্ঞাপন

নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত। প্রাথমিক পর্যায়ে এটি বছরে ১ কোটি ২০ লাখ যাত্রী পরিষেবা দিতে সক্ষম হবে এবং ভবিষ্যতে ক্ষমতা বৃদ্ধি করে ৭ কোটি যাত্রী পরিচালনার সম্ভাবনা রয়েছে। বিমানবন্দরটি কার্গো সেবা ও অন্যান্য কার্যক্রমও পরিচালনা করবে, এবং ধাপে ধাপে এর কার্যক্রম সম্প্রসারণের সুযোগ রয়েছে।

ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং এর ১৪০ কোটি মানুষ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণ দেশটিকে বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান বাজারে পরিণত হওয়ার পথ খুলে দিয়েছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন এই বিমানবন্দরটির উদ্বোধন করেন। এটি উত্তর প্রদেশের জেওয়ারে অবস্থিত একটি গ্রিনফিল্ড প্রকল্প। আনুমানিক ২৪ কোটি ৩০ লাখ জনসংখ্যা নিয়ে এটি দেশের সবচেয়ে জনবহুল রাজ্য।

মোদী বলেন, তিনি আশা করেন এই বিমানবন্দরটি বৃহত্তর দিল্লি অঞ্চলের প্রবেশদ্বার হয়ে উঠবে এবং সম্পূর্ণরূপে চালু হলে প্রতি দুই মিনিটে একটি করে ফ্লাইট উড্ডয়ন করবে।

এই বিমানবন্দরটি পশ্চিম উত্তর প্রদেশে অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করবে এবং কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী ও তরুণদের জন্য সুযোগ তৈরি করবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

এটি কেন্দ্র থেকে ১৫ কিলোমিটার (নয় মাইল) দূরে অবস্থিত বর্তমান ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিপূরক হবে। মোদীর কার্যালয় থেকে বলা হয়েছে, একসাথে দুটি বিমানবন্দর একটি সমন্বিত বিমান চলাচল ব্যবস্থা হিসেবে কাজ করবে, যা যানজট কমাবে, যাত্রী ধারণক্ষমতা বাড়াবে এবং দিল্লি এনসিআরকে (জাতীয় রাজধানী অঞ্চল) বিশ্বের অন্যতম প্রধান বিমান চলাচল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।

২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রধানমন্ত্রী মোদী বিমান শিল্প উন্নয়নকে অগ্রাধিকার হিসেবে দেখেছেন। ছোট ও বড় শহরের মধ্যে বিমান সংযোগ সম্প্রসারণে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। বিমান চলাচল মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত দশ বছরে দেশের বিমানবন্দরের সংখ্যা ৭৪টি থেকে বেড়ে ২০২৪ সালে ১৫৭টি হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD