ইরান শর্ত না মানলেও যুদ্ধ থামাতে রাজি ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পুরোপুরি খোলার শর্ত না থাকলেও ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক প্রতিবেদনে জানিয়েছেন, তার লক্ষ্য সামরিক অভিযান সীমিত রেখে সংর্ঘাত দ্রুত শেষ করা।
বিজ্ঞাপন
প্রশাসন সূত্রের খবর, ট্রাম্প মনে করছেন হরমুজ প্রণালি জোরপূর্বক খুললে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। তাই তিনি ইরানের নৌ-শক্তি ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ধ্বংসকে সামরিক অভিযানের মূল লক্ষ্য হিসেবে দেখছেন। পাশাপাশি কূটনৈতিক চাপের মাধ্যমে তেহরানকে আন্তর্জাতিক বাণিজ্য চলাচল স্বাভাবিক করতে বাধ্য করার পরিকল্পনা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি দীর্ঘদিন বন্ধ থাকলে বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা পাবে, কারণ বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস এই পথে পরিবহন হয়। ইতিমধ্যেই সরবরাহে বাধা এবং দাম বৃদ্ধির কারণে বহু দেশ চাপে পড়েছে।
বিজ্ঞাপন
ট্রাম্পের অবস্থান সমালোচনার মুখে। যুক্তরাষ্ট্রভিত্তিক থিংকট্যাংক ব্রুকিংস ইনস্টিটিউশনের বিশেষজ্ঞ সুজান ম্যালোনি বলেছেন, প্রণালি খুলে না দিয়ে সামরিক অভিযান শেষ করা ‘দায়িত্বজ্ঞানহীন’ হতে পারে। হোয়াইট হাউজ জানিয়েছে, প্রণালি স্বাভাবিক করা যুক্তরাষ্ট্রের মূল সামরিক লক্ষ্য নয়।
তবে যুদ্ধ দ্রুত শেষ করার ইচ্ছা দেখালেও অঞ্চলটিতে সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে। নতুন সেনা মোতায়েন, বিমানবাহী রণতরী ও দ্রুত মোতায়েনযোগ্য বাহিনী পাঠানো হয়েছে। ট্রাম্প প্রশাসন মিত্র দেশগুলোকে এই জলপথ নিরাপদ রাখতে নেতৃত্ব দিতে উৎসাহিত করছে। সামরিক শক্তি প্রয়োগের চেয়ে কূটনৈতিক চাপের মাধ্যমে সংঘাত সমাধান সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।








