বিমান হামলায় ইরানের প্রধান বিচারপতি নিহতের দাবি

ইরানের রাজধানী তেহরানে সাম্প্রতিক বিমান হামলার এক ঘটনায় দেশটির প্রধান বিচারপতি গোলাম হোসেইন মোহসেনি এজেই নিহত হয়েছেন—এমন দাবি ঘিরে আলোচনা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
প্রথমে এ তথ্য প্রকাশ করে আরবভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-হাদাথ। তাদের সূত্রের বরাতে বলা হয়, হামলায় বিচার বিভাগের প্রধান মোহসেনি এজেই নিহত হয়েছেন।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত
তবে এ বিষয়ে এখনো ইরান সরকার বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে খবরটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং বিষয়টি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এ ধরনের খবর দ্রুত ছড়িয়ে পড়লেও সরকারি নিশ্চিতকরণ না পাওয়া পর্যন্ত সতর্ক থাকা জরুরি।
সূত্র: আল-হাদাথ








