Logo

ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৭ যুদ্ধবিমান হারিয়েছে মার্কিনরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল, ২০২৬, ১৫:২৫
ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৭ যুদ্ধবিমান হারিয়েছে মার্কিনরা
ছবি: সংগৃহীত

চলমান ইরান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী ব্যাপক ক্ষতির মুখোমুখি হয়েছে। সর্বশেষ দুইটি যুদ্ধবিমান ধ্বংস হওয়ার পর, এখন পর্যন্ত মোট অন্তত সাতটি মার্কিন যুদ্ধবিমান হারিয়েছে দেশটি।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পৃথক ঘটনায় একটি এফ-৩৫ ও একটি এ-১০ যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এর আগে সংঘাতের বিভিন্ন পর্যায়ে আরও পাঁচটি বিমান হারিয়েছে মার্কিন বিমানবাহিনী।

বিশদভাবে জানা যায়, ২ মার্চ কুয়েত আকাশে ফ্রেন্ডলি ফায়ার বা নিজের বাহিনীর ভুলবশত হামলায় তিনটি এফ-১৫ বিমান ভূপাতিত হয়। তবে ছয়জন ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

বিজ্ঞাপন

১২ মার্চ ইরাকে একটি কেসি-১৩৫ ট্যাঙ্কার প্লেন বিধ্বস্ত হলে ছয়জন মার্কিন বিমানকর্মীর মৃত্যু হয়। মার্কিন সেনাবাহিনী জানায়, এটি শত্রুপক্ষের হামলায় নয়, বরং অপারেশনের সময় অন্য একটি বিমানের সঙ্গে ঘটনার জেরে দুর্ঘটনা ঘটে।

২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেসে ইরানের হামলায় একটি ই-৩ সেন্ট্রি মাটিতেই ধ্বংস হয়ে যায়। এতে অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হন। একই হামলায় একটি ট্যাংকার বিমানও ক্ষতিগ্রস্ত হয়।

বিজ্ঞাপন

এছাড়া, একটি এফ-৩৫ ইরানের সম্ভাব্য হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয় বলে জানা গেছে।

বিশ্লেষকরা বলছেন, আধুনিক যুদ্ধবিমানের এই ধারাবাহিক ক্ষতি যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা শুধু আকাশযুদ্ধে সংঘাতের তীব্রতা নয়, বরং ইরানের প্রতিরোধ সক্ষমতার বিষয়ে নতুন আলোচনারও সৃষ্টি করেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD