Logo

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল, ২০২৬, ১৫:৫৭
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি
ছবি: সংগৃহীত

ইসরায়েলের ড্রোন ও আকাশ প্রতিরক্ষা সামগ্রী প্রস্তুতকারক একটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের সামরিক বাহিনীর ওই হামলায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভে কারখানার মধ্যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। চ্যানেল-১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ইসরায়েলে এটি ইরানের প্রথম হামলা। এই কারণে বীরশেবা, আরাদ এবং নেগেভ অঞ্চলে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা গেছে, শিল্পাঞ্চলের ওই কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এরপর মধ্য-ইসরায়েলের ‘বৃহত্তর তেল আবিব’ হিসেবে পরিচিত গুশ দান শহর লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ সময় গুশ দানসহ বিশাল এলাকায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোট জানায়, ইরানি হামলায় তেল আবিবের কাছের রোশ হায়িন এলাকার একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। পেতাহ তিকভা এলাকায় একটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তেল আবিবের কয়েকটি রাস্তাতেও ক্ষতি হয়েছে।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডোম (এমডিএ) বলেছে, তেল আবিব এবং বেনি ব্রাক এলাকায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দ্বিতীয় দফার এই পাল্টা হামলার পর মধ্য-ইসরায়েলের সাতটি শহরের অন্তত ১৭টি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও স্প্লিন্টার আছড়ে পড়েছে।

সূত্র: আনাদোলু।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD