তেহরানে বিশ্ববিদ্যালয় ও গ্যাস স্টেশনে ব্যাপক হামলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার খবর পাওয়া গেছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি বিশ্ববিদ্যালয় ও একটি গ্যাস স্টেশনও রয়েছে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, তেহরানের শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় হামলা চালানো হয়, পাশাপাশি একটি গ্যাস স্টেশনেও আঘাত হানে বিমান হামলা। হামলার পর শহরের পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা গেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে আসার জন্য মঙ্গলবার পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে নতুন করে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
বিজ্ঞাপন
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে হুঁশিয়ার করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতা না হলে বড় ধরনের হামলা চালানো হবে। যদিও ইরান বরাবরই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার বিষয়টি অস্বীকার করে আসছে।
তেহরানের ৯ নম্বর জেলার মেয়র জানিয়েছেন, শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকার একটি গ্যাস স্টেশনে হামলার পর আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলায় বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি কেন্দ্র এবং মসজিদসহ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে সংঘাত শুরুর পর থেকে তেহরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানেও হামলার ঘটনা ঘটেছে।








