শত্রুর প্রকৃত অনুশোচনা না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ইরান

ইরান জানিয়েছে, মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক অভিযান চলবে যতক্ষণ না প্রতিপক্ষকে ‘প্রকৃত অনুশোচনার’ অবস্থায় আনা যায়। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এই ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
আকরামিনিয়ার মতে, এক মাসেরও বেশি সময় ধরে আগ্রাসন চালানো হলেও শত্রু তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “ইরান পূর্ণ কর্তৃত্বের সঙ্গে অবস্থান করছে এবং প্রতিটি হুমকির জবাব দিচ্ছে। কিছু ক্ষেত্রে আমাদের পাল্টা আক্রমণও সফল হয়েছে।”
তিনি আরও বলেন, “যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ মূলত পরাজয় বরণ করেছে। আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো শত্রুর মনে দীর্ঘস্থায়ী অনুশোচনার সৃষ্টি করা, যা ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবন্ধক হিসেবে কাজ করবে।”
বিজ্ঞাপন
ব্রিগেডিয়ার জেনারেল নিশ্চিত করেন, এই অবস্থান সম্পূর্ণ কৌশলগত যৌক্তিকতার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে। শত্রুকে এই পর্যায়ে আনা হলে ভবিষ্যতে তারা আর ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাতে পারবে না।
সূত্র: প্রেস টিভি








