Logo

নতুন স্পিন কোচ মোহাম্মদ রফিক কোথায় কাজ করবেন জানাল বিসিবি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৬:২৯
নতুন স্পিন কোচ মোহাম্মদ রফিক কোথায় কাজ করবেন জানাল বিসিবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের প্রাথমিক যুগের এক সফল স্পিনার মোহাম্মদ রফিক অবশেষে জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পেলেন। দীর্ঘদিন কোচিং পেশায় যুক্ত থাকলেও বড় কোনো দায়িত্ব পাননি রফিক। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।

বিজ্ঞাপন

এক বছরের চুক্তিতে নিয়োগের বিষয়টি শনিবার বিসিবির বোর্ড সভায় অনুমোদিত হয়। সভার পরে রাতের সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এ তথ্য জানান।

রফিকের দায়িত্ব নিয়ে আজ সোমবার বিস্তারিত জানায় ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস। তিনি বলেন, "রফিক ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। কোনো নির্দিষ্ট দলের জন্য নয়। এই ভুল ধারণা আছে যে তিনি শুধু জাতীয় দলের সঙ্গে কাজ করবেন, কিন্তু আসলে তিনি বিভিন্ন স্কোয়াডের সঙ্গে মেন্টর হিসেবে কাজ করবেন—ন্যাশনাল টিম, অনূর্ধ্ব-১৯, হাই পারফরম্যান্স বা টাইগার্স।"

বিজ্ঞাপন

শাহরিয়ার নাফীস আরও যোগ করেন, "রফিক ভাই বাংলাদেশের লেজেন্ডারি লেফট আর্ম স্পিনার। বিসিবি তাকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে এবং তার মূল কাজ হবে খেলোয়াড়দের মেন্টর হিসেবে গাইড করা।"

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD