সাময়িক যুদ্ধবিরতি ইরানের নীতিতে নেই: বিশ্লেষণ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক চাপের মধ্যে ‘যুদ্ধের আবহ’ বজায় রাখার কারণে ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতিতে সম্মতি দিচ্ছে না। দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিমের বিশ্লেষকরা মনে করেন, এমন যুদ্ধবিরতি শুধু প্রতিপক্ষকে নতুন করে প্রস্তুত হওয়ার সুযোগ দেবে।
বিজ্ঞাপন
আগে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, কিছু মধ্যস্থতাকারী ৪৫ দিনের সাময়িক যুদ্ধবিরতির চেষ্টা করছেন। কিন্তু বাস্তবে এ সময়ে সংঘাত পুরোপুরি শেষ হবে না।
বিশ্লেষকরা মনে করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান থেকে সরে আসার পথ খুঁজছেন। তবে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর যেকোনো আক্রমণের জবাবে তারা শক্ত প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। সাময়িক যুদ্ধবিরতি হলে তা প্রতিপক্ষকে সামরিক ও কৌশলগত সুবিধা দেবে।
বিজ্ঞাপন
তাসনিমের বিশ্লেষণে বলা হয়েছে, ইরানের নীতি অনুযায়ী ‘যুদ্ধের আবহ বজায় রেখে সাময়িক যুদ্ধবিরতি’ কোনো গ্রহণযোগ্য বিকল্প নয়। ইরান স্পষ্ট করেছে, যুদ্ধের অবসান তখনই সম্ভব যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালাবে না বলে নিশ্চয়তা দেবে।
বিশ্লেষকরা আরও জানাচ্ছেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটি আগের অবস্থায় ফিরে যাবে না।








